[আজ বিরতি]
সন্ধ্যেবেলায় ঘুড়ি উড়ছিলো আকাশে
তারাদের ব্যস্ততাও দেখলাম প্রচুর
আজ লেখাগুলো কী সাংঘাতিক ফ্যাকাসে
সন্ধ্যে কফিটা একা পরে, ধুর্ ;
পাশে পরে আছে পেন,অজুহাত, বায়না
আজ কেন চুল ঘুরিয়ে দেখতে চাইনা আয়না,
তবে থাক, আজ চেয়ার ছাড়ি লিখবোনা কিছু!
আজ কী তবে অন্যকিছু নিয়েছে আমার পিছু?
জানি না!থাক আজ অ্যাস্ট্রে নিজের মতো পরে
আজ সিগারেট প্যাকেটে পুরে থাক,
যাক না চলে মনটা যখন চায়ছে না
হ্যাঁ মন অন্য কোথা যা ।।
.... ডট.পেন)

Comments
Post a Comment